দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে দোকান ঘরের টিনের ছাউনি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এনামুল হক (টিন মিস্ত্রি) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা খাতুন নামে আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবাটি ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। এদিকে আহত মনোয়ারা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দিনমজুর এনামুল হক ক্লাবপাড়া এলাকায় মিঠুর দোকানের টিন বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় টিনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে।
/অ